এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৩
শ্রাবণে
সারা দিন একখানি জল-ভরা কালো মেঘ
রহিয়াছে ঢাকিয়া আকাশ;
বসে জানালার পাশে, সারা দিন আছি চেয়ে—
জীবনের আজি অবকাশ!
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে, তরুগুলি হেলে-দোলে,
ফুলগুলি পড়িছে খসিয়া;
লতাদের মাথা গুলি মাটিতে পড়েছে লুটি';
পাখীগুলি ভিজিছে বসিয়া।
কোথা সাড়া-শব্দ নাই, পথে লোক-জন নাই,
হেথা-হোথা দাঁড়ায়েছে জল;
ভিজা ঘাসঝাড় হ'তে লাফায় ফড়িঙ্গ কভু,
জলায় দাকিছে ভেকদল।
চাতক,ঝাড়িয়া পাখা, ডাকিয়া ফটিক-জল,
ছাড়ি' নীড়, উঠিছে আকাশে;
কলম্ব-কেতকী-বাস কাঁপিছে বাতাসে ধীরে;
গেছে ধরা ঢেকে' শ্যাম ঘাসে।
দিঘীটী গিয়াছে ভরে', সিঁড়ীটী গিয়াছে ডুবে',
কাণায় কাণায় কাঁপে জল;
বৃষ্টি-ভরে—বায়ু-ভরে নুয়ে পড়ে বার বার
আধ-ফোতা কুমুদ কমল।
তীরে নারিকেল মূলে থল্-থল্ করে জল;
ডাহুক ডাহুকী কূলে ডাকে;
সারি দিয়া মরালীরা ভাসিছে তুলিয়া গ্রীবা,
লুকাইছে কভু দাম-ঝাঁকে।
আমার ছোট বেলায় মূখস্ত করা একটি জনপ্রিয় কবিতাসম্রাট রায়