হচ্ছে একটি যখ। আর মনে পড়ল ছেলেবেলায় শুনেছিলুম যে, পরম বৈষ্ণব সনাতন পাল একটি ব্রাহ্মণের ছেলেকে যখ দিয়েছিলেন, সে তাঁর ধন রক্ষা করেছিল কিন্তু তাঁর বংশ নির্বংশ করেছিল।
আমি সনাতন পালের পোড়ো-বাড়ীর সুমুখে দাঁড়িয়ে একদৃষ্টে এই দিব্য-মূর্ত্তি দেখছিলুম আর একমনে এই পাগলকরা গান শুনছিলুম। হঠাৎ কোত্থেকে কষ্টিপাথরের মত কালো একটুকরা মেঘ এসে চাঁদের মুখ ঢেকে দিলে। অমনি চারিদিক অন্ধকার হয়ে গেল। এই ঘোর অন্ধকারে সেই সব তামার ঘড়া আর সেই দেব-বালক অদৃশ্য হয়ে গেল—আর তার গানের সুরও আস্তে আস্তে আকাশে মিলিয়ে গেল। অমনি সেই মেঘও কেটে গেল আর দিনের আলোর মত ফুটফুটে জ্যোৎস্নায় গাছপালা সব আবার হেসে উঠল।
তখন দেখি আমি যেখানে দাঁড়িয়ে ছিলুম সেইখানেই দাঁড়িয়ে আছি। আমার সর্ব্বাঙ্গ আড়ষ্ট হয়ে গিয়েছে, যেন আমার রক্তমাংসের শরীর পাষাণ হয়ে গিয়েছে।
খানিকক্ষণ পরে আমার দেহ মন ফিরে এলো। আর নিশিতে পাওয়া লোক যে ভাবে হাঁটে সেই ভাবে হাঁট্তে হাঁট্তে সূর্য্য ওঠবার আগে নন্দীগ্রামে গিয়ে পেঁছিলুম।
কিন্তু এই যখ দেখার কথা কাউকেও বলি নি। কারণ এ কসা মুখে মুখে প্রচার হলে, হাজার লোক খঞ্জনায় নেমে পড়ত, ঐ তামার ঘড়ার তল্লাসে। অবশ্যই তাতে সব ঘড়া ডুবুরীরা উপরে তুলতে