আমি মনে করেছি বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছে এখন থেকে করব মুষ্টিভিক্ষা।
—আচ্ছা তা যেন হল, তোমার সম্পত্তি কি সব উড়িয়ে দিয়েছ?
—না, গরু এখনও গোয়ালে আছে, কিন্তু দুধ দেয় না।
অর্থাৎ জমিদারীর স্বত্ব আছে, কিন্তু উপস্বত্ব নেই।
—কারণ?
—Economic depression।
—তাহলেও ত কর্জ্জ করতে পারো।
—কর্জ্জ দেয় ধনীলোকে, আর নেয় ধনীলোকে। ও একরকম স্থাবর সম্পত্তি ও অস্থাবর সম্পত্তির মধ্যে জুয়োখেলা। ভিক্ষে করে শুধু গরীব লোকে; আর আমি এখন গরীব হয়েছি। সুতরাং ও জুয়োখেলায় যোগ দেবার আমার আর অধিকার নেই। যে সম্পত্তি আজ আছে, তা’ হয়ত সদর খাজনার দায়ে কাল বিকিয়ে যাবে।—এমন সম্পত্তি রেহান রেখে কে কর্ড দেবে? আর তা ছাড়া মহাজনদের অবস্থাও তথৈবচ।
—তাহলে ধারও করতে পারবে না?
না। কর্জ্জের পথ বন্ধ বলেই ত ভিক্ষের পথ ধরব মনে করছি। ইংরাজীতে একটা মহাবাক্য আছে—Beg, borrow or steal.
—তাই বুঝি beg করাটাই শ্রেয় মনে করেছ?
—উপায়ান্তর নেই বলে। যদিচ জানি তাতে বিশেষ কোনও