ছিল না। ছোট ছেলের কৌতূহলের অন্ত নেই—তাই আমি My dear-এর স্বামীকে একদিন জিজ্ঞাসা করি যে, শ্রীযুক্ত কেনারাম মুখুয্যে এত টাকা করলেন কি ক’রে?—তিনি বললেন যে, টাকা করা একটা আলাহিদা বিদ্যে। সে বিদ্যে যে জানে, সে বিনে পয়সায় দেদার পয়সা করতে পারে। পরে শুনেছি, তিনি আগে গভর্ণমেণ্টের চাকরী করতেন, কিন্তু অফিসে self-help-এর বিদ্যের এতটা বেপরোয়াভাবে চর্চ্চা করেছিলেন যে, সরকার তাঁকে কর্ম্মচ্যুত করতে বাধ্য হন; জেলে দেননি পাদরি সাহেবের খাতিরে। তিনি ছিলেন প্রগতির একটি উপসর্গ। কি হিসেবে, তা পরে বলব।
(৪)
কেনারাম বাবু বোধহয় কখনো ইস্কুলকলেজে পড়েন নি। তিনি ইংরেজি জানতেন কি না, বলতে পারি নে। যদিও জানতেন ত সে নামমাত্র। এ ধারণা আমার কোত্থেকে হ’ল, তা বলছি।
মুখুয্যে-গৃহিণীর একটি ছোটখাটো operation হবার কথা ছিল। ছুরি চালাবেন একটি লালমুখো গোরা ডাক্তার। Operationএর ফলাফল জানতে আমরা তাঁর বাড়ী উপস্থিত হয়ে দেখি, মুখুয্যে মহাশয় বারান্দায় পাগলের মত ছুটোছুটি করছেন ও বলছেন ‘হরিবোল’, ‘হরিবোল'। আমরা এ কথা শুনে বুঝলুম যে, মুখুয্যে-গিন্নির কর্ম্ম সাবাড় হয়েছে।
তারপরে তার একটি আশ্রিত আত্মীয় বললেন যে,