বিষয়বস্তুতে চলুন

পাতা:অণুকথা সপ্তক - প্রমথ চৌধুরী (১৯৩৯).pdf/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৮
প্রগতি রহস্য

 এর পর second masterকে তিনি থার্ড মাষ্টার করে দিলেন। লোকে বলে, সেকেণ্ড মাষ্টার ব্রাহ্ম ব’লে তাঁর এই শাস্তি হ’ল। মাষ্টার মহাশয় যে ঘোর ব্রাহ্ম ছিলেন, সে বিষয়ে সন্দেহ নেই,—কেননা, তিনি তাঁর মেয়ের বিয়েতে শালগ্রামের বদলে একটী তামাকের ডেলা সাক্ষী রেখে বিবাহকার্য সম্পন্ন করেছিলেন। অপরপক্ষে বাঞ্ছারাম বাবু ছিলেন একাধারে ঘোর নাস্তিক এবং হিন্দু! ব্রাহ্মদের তিনি দুচক্ষে দেখতে পারতেন না; কেননা তাঁরা হিন্দুয়ানীর বিরোধী ও ভগবানে বিশ্বাস করেন। ব্রাহ্মধর্ম্ম হচ্ছে—ইংরেজী না জানার ফল। তাঁর মতে এ ধর্ম্ম হচ্ছে বৈষ্ণব ধর্ম্মের মাস্‌তুতো ভাই।

(৭)

 যাঁরা মনে করেন যে, ইংরেজী না জানলে লোকে সভ্য হয় না, তাঁদের বলি যে, একথা যদি সত্য হয়, তাহ’লে বাঞ্ছারাম বাবু ছিলেন আমাদের প্রগতির একটি অগ্রদূত।

 তিনি মরবার সময়ও ইংরেজী বলতে বলতে মরেছেন। ইংরেজী শিক্ষার ফলে তিনি বহুমূত্র রোগে আক্রান্ত হন। ডাক্তাররা বললে যে, রোগের একমাত্র ঔষধ ব্রাণ্ডি, ও পথ্য মুরগীর মাংস। নিরামিষাশী বাঞ্ছারাম বাবু এ ওষুধপথ্য সেবনে কিছুতেই রাজী হলেন না। তিনি বললেন To be, or not to be, that is the question। সেক্সপিয়ারের এ-প্রশ্নের উত্তর তিনি নিজেই দিয়েছেন। তার কথা হচ্ছে—We are such