বিষয়বস্তুতে চলুন

পাতা:অথৈজল - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়.pdf/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অথৈজল
২২৮

 পান্না শুনে মারমুখী হয়ে বললে—ঠিক মাথা কুটবো তোমার পায়ে, অমন কথা যদি বলবে। আমি তেমন নই। ও সব করুক গে নীলি। ছিঃ—

 রাণাঘাটে গাড়ি বদলানোর সময় বললে—একটা ফর্দ্দ কর—কলকাতার বাসায় জিনিসপত্র কিনতে হবে—

 —কি জিনিস?

 —কি জিনিষ আছে? মাদুরের ওপর তো শুয়ে থাকা—

 —আর?

 —চায়ের ভালো বাসন তুমি কিনে আনবে ভালো দেখে। ফাটা পেয়ালায় চা খেয়ে খেয়ে তোমার অরুচি হয়ে গেল। আর একজোড়া জুতো নেবে না?

 ওকে আনন্দ দেবার জন্যে বললাম—নেবো না? ভালো দেখে একজোড়া নেবো কিন্তু—

 —হি হি—জুতোর নাম শুনে অমনি লোভ হয়েছে। পুরুষ মানুষের ব্যাপার আমি সব জানি।

 —কি জানো?

 জুতোর ওপর বড্ড লোভ—

 —নাকি?

 —আমি যেন জানিনে আর কি?

 কলকাতায় পৌঁছে তিনবার দিনের মধ্যে যতদূর সম্ভব জিনিসপত্র কেনা কাটা গেল। একজোড়া জুতো কেনবার সময় ও আমার সঙ্গে যেতে চাইলে। আমি সঙ্গে নিয়ে গেলাম না। ওর কষ্টার্জিত টাকার দামী জুতো কিনতে চাইনে। কিন্তু