বিষয়বস্তুতে চলুন

পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯০
অদ্ভুত-রামায়ণ।


পরমার্থ সত্য তিনি দেখেন আত্মায়।
ঈশ্বর অজ্ঞাত জীব জন্মমৃত্যু পায়।
যাঁহাকে না জেনে জীব হয় হতজ্ঞান।
কর্ত্তারূপী দেখে আত্মা সকল প্রধান।
দুঃখী সুখী কৃশ স্থূল ভাবে আপনারে।
নানা চিন্তা জনগণে চিত্তারোপ করে।
এ হেতু সংসারি লোক মাত্রেই অজ্ঞান।
অন্য জ্ঞান হেতু হয় অজ্ঞান বিধান।
অহঙ্কার যোগে পরমাত্মা ভগবান্।
কর্ত্তা মানি আপনাকে করেন বাখান।
চিরস্থায়ী প্রকৃতিকে ব্রহ্মবাদীগণ।
অব্যক্ত কারণরূপে করেন ভাবন।
মায়া প্রকৃতির সহ সম্পর্ক কারণ।
সর্ব্বব্যাপী আত্মা আত্মে হন বিস্মরণ।
আপনাকে নিত্যব্রহ্ম না করেন জ্ঞান।
সে কারণে আত্মভিন্নে আত্মজ্ঞান পান।
সেই জন্য দুঃখাদুঃখ জন্মে নিজ মনে।
সেই ভ্রান্তে পড়িলে রাগাদি দোষ আনে।
কার্য্যমাত্রে পাপপুণ্য জ্ঞানরূপ দোষে।
বিবিধ যোনিতে জন্ম লভয় মানুষে।
বস্তুত অভিন্ন দোষহীন সর্ব্বব্যাপী।
এক আত্মা মায়ীযোগে ভিন্ন ভিন্ন রূপী।