এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অষ্টাদশ সর্গ।
১৩৭
তোমাদেব দেখি দয়া হৈল মম মনে।
না বধিব যাও সবে নিজ নিকেতনে॥
রত্ন, ধন যদি কিছু থাকে প্রয়োজন।
যাহা ইচ্ছা চাহ আসি করিব অর্পণ॥
এতশুনি ক্রোধভরে কহেন লক্ষ্মণ।
আসিয়াছি যুদ্ধে নহি ভিক্ষুক ব্রাহ্মণ ॥
মহারাজ দশরথ জম্বুদ্বীপপতি।
চারি পুত্ত্র তাঁর মোরা জ্যেষ্ঠ রঘুপতি।
লঙ্কায় বধিলা রাম রাবণাদি বীর।
তোমাকে বধিয়া অদ্য হইব সুস্থির॥
ভয়ে স্তব করি দিতে চাহ বহু ধন।
তোমাকে বধিয়া তুষ্ট করিব ভুবন॥
শীঘ্র যুদ্ধ দেহ ওরে দুষ্ট দুরাচার।
এত বলি রাম দিলা ধনুকে টঙ্কার॥
এত গালি শুনি বীর সহস্র আনন।
নাহি করে ক্রোধ হাসে বিকাশি দশন ॥
কহে দশরথ রাজা পুণ্যবান্ অতি।
বৃদ্ধকালে পেয়েছিল চারিটী সন্ততি॥
অতি ক্ষুদ্র রাজা কিন্তু ছিল ধর্ম্মজ্ঞান।
নারীবাক্যে পুত্ত্র ত্যজি ছাড়ে নিজ প্রাণ॥
তার বংশনাশে মম ইচ্ছা নাহি হয়।
অতএব যাও সবে আপন আলয়॥