এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অষ্টাদশ সর্গ।
১৪৩
কোন বীরবর,পৃষ্ঠে মুখ ধর,
কেহ লম্বোদর বক্ষে বদন।
কেহ ঊরূপরে,স্কন্ধে মুখ ধরে,
নাসাহীন কেহ এক চরণ।
জন্তুর সমান,কেহ লোমবান্,
দীর্ঘকর্ণ কেহ বারণ সম।
কৃষ্ণ নীল পীত,ধূষর লোহিত,
ভূষণে ভূষিত বর্ণানুপম।
কুক্কুট সমান,কারো মুখখান,
পেচকবদন প্রকাণ্ড কায়।
পিঙ্গল বরণ,জটা বিভূষণ,
বিহীন দশন কুম্ভীর প্রায়।
কেহ বা দুষ্কর,যেমন মকর,
মৎস্যের সেসির শল্কভূষণ।
সৈন্য অগণন,কে করে গণন,
করিবারে রণ করে গমন।
বিস্তারিতে তার,কি সাধ্য আমার,
সম পারাবার রাবণসেনা।
কহে সৌদামিনী,সংক্ষেপ কাহিনী,
রাম রঘুমণি কুরু করুণা।
ইতি অদ্ভুতকাণ্ড রামায়ণে বাল্মীকিকৃত রাবণ সৈন্যসংগ্রহ নামক
অষ্টাদশ সর্গ সমাপ্ত।