এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ঊনবিংশ সর্গ।
১৪৫
কৃষ্ণ উপকৃষ্ণ কপিকন্দ ঘ্রাণশ্রবা।
কাঞ্চনাক্ষ জলস্কন্ধ অক্ষ হয়গ্রীবা।
অক্ষদত্ত উগ্রমুখ বজ্রদন্ত আদি।
বিশালাক্ষ মহাঘোর রোষিত অনাদি।
সমুদ্র সমান সৈন্য আইল সমরে।
বিস্তারি সবার নাম কে বর্ণিতে পারে।
প্রধান সৈন্যের নাম সংক্ষেপ বচনে।
কহিলাম ভারদ্বাজ তোমার সদনে।
ভয়ঙ্কর মহাবেগযুক্ত বীরগণ।
পর্ব্বত আকার দেহ বিকটদর্শন।
যোজনেক স্থূল দ্বিযোজন দীর্ঘাকার।
ইচ্ছামত বলবান্ স্ব-ইচ্ছা আকার।
বায়ুসম গতি তেজ জিনিয়া অনল।
নীর সম বলবান্ সমরে তরল।
কামরূপী নানা রূপ করয় ধারণ।
সমরে অস্থির যার ইন্দ্রাদি শমন।
সহস্র আনন সহ অতি ক্রোধভরে॥
রাম অগ্রে সিংহনাদে প্রবেশে সমরে।
নানা অস্ত্র বৃক্ষশাখা গিরিশৃঙ্গ আদি।
কোহাহল করে যথা গর্জ্জে জলনিধি।
রাবণের পুত্ত্রগণ অতি ভয়ঙ্কর।
পিতার সহিত চলে করিতে সমর।
১৩