এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬২
অদ্ভুত-রামায়ণ।
মন্দোদরী মনোরমা পুতনা সুপ্রভা।
ক্রোশনা কোটরা শোকনাশা রবিনিভা।
উৎক্রাম্বিনী তড়িতাক্ষী ক্রোশনা কঙ্কনা।
বেতালজননী ইড়াবতী চিত্রসেনা।
নম্রমুখী কেতকী কুক্কুটী ঊর্দ্ধ্ববেণী।’
দীর্ঘজিহ্বা বলোৎকটা মুকুটী কাঞ্চনী।
লোহিতাক্ষী মহামায়া মেধা সুকুমারী।
গোকর্ণা মহিষাননা জায়া লম্বোদরী।
অনূণাভা মহাভাগা দীর্ঘকেশযুতা।
ভূতিতীর্থ অগোচরা ত্রিলোকপ্রসূতা।
খরস্পর্শা লম্বোদরা কঙ্কনা শোভনা।
ইত্যাদি নায়িকা যত কে করে গণনা।
শ্রীরামজানকীপদ হৃদয়েতে ধরি।
বিরচিল সৌদামিনী সুদীনা কিঙ্করী।
ইতি অদ্ভুতকাণ্ড রামায়ণে বাল্মীকিকৃত রাবণবধ ও মাতৃকা উৎপত্তি
নামক ত্রয়োবিংশতিতম সর্গ সমাপ্ত।