এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চতুর্বিংশ স্বর্গ।
পয়ার।
এইরূপে জন্মিলেন বহু মাতৃগণ,
বিস্তারি সবার নাম কে করে বর্ণন।
শত্রুকে ভয়দা রণে অতি বেগবতী,
সীতা সহ ক্রীড়াহেতু সবার উৎপত্তি।
রাক্ষসের শির ক্ষুদ্র পর্ব্বত আকার,
করে করি ক্রীড়াহেতু সহিত সীতার।
আরম্ভিলা কন্দুক্রীড়া জানকী সহিত,
পদভরে ধরা, ধরাধরাদি কম্পিত।
কোন মাতৃগণ অস্ত্রমালা বিধারিণী,
মুণ্ডমালা গলে শিশুকর্ণা উলঙ্গিনী।
রক্তেতে কর্দ্দম প্রেত-পুরিষ সমান,
তদুপরি কন্দুক্রীড়া সমরাবসান।
ভয়ঙ্কর শব্দ করি জনক-নন্দিনী,
নাচিতে লাগিলা হয়ে অসিতারূপিণী।
সুধাপানে শূন্যজ্ঞানে করেন নাচন,
ভয়ে স্বর্গ হৈতে খসি পড়ে গ্রহগণ।