বিষয়বস্তুতে চলুন

পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অদ্ভুত-রামায়ণ।


পূজি রমাপতি, হয়ে গর্ভবতী,
সুখি পদ্মাবতী হইলা মনে।
পূর্ণ দশ মাস, দিক্ সুপ্রকাশ,
প্রসবে নন্দন সে শুভক্ষণে॥
সর্ব্ব সুলক্ষণ, দেখিয় নন্দন,
নৃপ হৃষ্টমন হইলা অতি।
গণিয়া জ্যৈাতিষ, নাম অম্বরীশ,
রাখে নরঈশ গণক মতি॥
দুঃখি বিপ্রগণে, তুষিলেন ধনে,
আশীষ বচনে সবে বিদায়।
ক্রমে প্রিয়তম, চন্দ্রকলা সম,
বৃদ্ধি ক্রমে ক্রমে হইল তায়।
পরে সে রাজন, তপে দিলা মন,
স্বগেতে গমন তাহার পর।
সম্পূর্ণ যৌবন, অম্বরীশ হন,
দেখি মন্ত্রিগণ সুখি অন্তর॥
পিতার আসনে, বসায় রাজনে,
প্রজা সর্ব্বজনে হরষ অন্তরে।
নরেন্দ্র শাসনে, সুখি প্রজাগণে,
সবে মনে মনে প্রশংসা করে॥
অম্বরীশ রাজা, তেজে মহা তেজা,
সুখে পালে প্রজা পুত্ত্রের সম।