বিষয়বস্তুতে চলুন

পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২০
অদ্ভূত-রামায়ণ।

অতঃপর পর্ব্বত আসিয়া উপস্থিত,
অভ্যর্থনা করিলেন হরি যথোচিত।
পাদ্য অর্ঘ দিলেন বসিতে সিংহাসন,
স্নেহে জিজ্ঞাসিলা হরি কেন আগমন। .
পর্ব্বত কহিলা সব জান নারায়ণ,
তবে যে জিজ্ঞাস দাসে ছলনা কারণ।
অম্বরীশনন্দিনী পরমা রূপবতী,
বিবাহ করিতে তাঁরে হইয়াছে মতি।
নারদ তাঁহাকে বিভা করিবারে চান,
তাই বর হেতু আসিয়াছি অবস্থান।
হইবে নারদ মুনি মর্কট আনন,
এই বর দেহ দাসে প্রভু জনার্দ্দন।
স্বাভাবিক মুখ যেন দেখে অন্য জনে,
কন্যা মাত্র বানর দেখিবে হে নয়নে।
তথাস্তু বলিয়া হরি দিলা সেই বর,
হরিষ অন্তরে মুনি যান স্থানান্তর।


অথ মাঙ্গলিক দ্রব্যাদি দ্বারায় অম্বরীশের
সভা ও নগর সজ্জা॥

মাঙ্গলিক নানা দ্রব্য করি আয়োজন।
সাজাইলা সভা কিবা বিচিত্র শোভন॥