বিষয়বস্তুতে চলুন

পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২২
অদ্ভূত-রামায়ণ।


ব্রহ্মাণী শিবানী শচী কমলা কৌমারী।
উর্ব্বশী মেনকা রম্ভা আদি বিদ্যাধরী॥
ইহাদের অপেক্ষা শ্রীমতী রূপবতী।
কি দিব তুলনা জিনি মদনের রতি॥
উদিলা সভাতে অকলঙ্ক শশীমুখি।
জ্ঞান হত লোক যত সে রূপ নিরখি ॥
মৃণাল নিন্দিত করে মাল্য শোভা করে।
গজেন্দ্র গামিনী গতি অতি ধীরে ধীরে॥
দাণ্ডাইলা সভাতে সবার বিদ্যমান।
দেবী কহে শুন পরে অপূর্ব্ব আখ্যান॥

ইতি অদ্ভুতোত্তকাণ্ড রামায়ণে বাল্মীককৃত
তৃতীয় সর্গ সমাপ্ত।


চতুর্থ-সর্গ।

অথ নারদ ও পর্ব্বতের রাজসভায় আগমন
এবং শ্রীমতী হরণ।

পয়ার।

নারদ পর্ব্বত দোহে হয়ে একত্রিত।
আসি রাজসভাতে হইলা উপস্থিত ॥
মুনিদ্বয় দেখি রাজা স্মৃতি ভীত চিত।
পাদ্য অর্ঘ্য দিয়া স্তব করি অপ্রমিত॥