বিষয়বস্তুতে চলুন

পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩০
অদ্ভূত-রামায়ণ।


তমো আর চক্রে দেখি দুই মুনিবর।
ধাইলেন দোঁহে অঙ্গ কাঁপে থর থর॥
প্রাণভয়ে বেগে চলিলেন দুই জন।
ত্রিভুবন দোঁহে করিলেন পর্য্যটন॥
কোথাও নাহিক রক্ষা ভাবি মনে মন।
ধাইতে ধাইতে যান বৈকুণ্ঠভুবন॥
দোঁহার দুর্দ্দশা হরি করি দরশন।
তিষ্ঠ বলি চক্রে শান্ত করি হরি কন॥
কি কারণে দ্বন্দ্ব কর কহ সর্ব্বজন।
তাহা শুনি কহিলেন চক্র সুদর্শন ॥
এই দুই মুনি হয় পাপাশয় অতি।
বিনাদোষে অম্বরীশে শাপিল সম্প্রতি॥
সেই দোষে অদ্য বিনাশিব মুনিদ্বয়।
এখনি বধিতে আজ্ঞা কর দয়াময়॥
অতঃপর চক্রে শান্ত করি নারায়ণ।
তমোকে সম্ভাষি কন মধুর বচন ॥
অম্বরীশ আর এই মুনি দুই জনে।
ক্ষমা কর তমোরাশি মম ভক্তজ্ঞানে॥
ভক্তের জীবনরক্ষাকারী সুদর্শন।
চক্রে ক্ষমা কর মুনিগণ সে কারণ॥
বুঝিয়া বিষ্ণুর মায়া দুই মুনিবর।
বিষ্ণুকে দিলেন শাপ ক্রোধিত অন্তর॥