বিষয়বস্তুতে চলুন

পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চতুর্থ সর্গ।
৩১


যেরূপ ধরিয়া হরি হরিলে শ্রীমতী।
সেই রূপে নরলোকে জন্মিবে শ্রীপতি॥
অম্বরীশবংশে দশরথের তনয়।
কৌশল্যার গর্ভে জন্ম লইবে নিশ্চয়॥
শ্রীমতীও হইবেন ধরণীর সুতা।
হরিবে রাক্ষসে তাঁরে না হবে অন্যথা॥
রাক্ষসী-ধর্ম্মেতে তুমি হরিলে শ্রীমতী।
তব পত্নী রাক্ষসে হরিবে হে শ্রীপতি॥
না পেয়ে শ্রীমতী মোরা যেরূপ কাতর।
ততোধিক বিরহে জ্বলিবে হে শ্রীধর॥
শুনিয়া দোঁহার শাপ দেব নারায়ণ।
কহিলেন মুনিদ্বয়ে করিয়া সান্ত্বন॥
অম্বরীশবংশে আমি জন্মিব নিশ্চয়।
হইব পুণ্যাত্মা দশরথের তনয়॥
লক্ষ্মণ নামেতে মম হইবে অনুজ।
ভরত হইবে মম সম ডানি ভুজ॥
শত্রুঘ্ন নামেতে তাঁর হবে সহকারী।
ব্রাহ্মণের শাপ কভু খণ্ডিতে না পারি॥
অতএব চক্র তুমি করহ গমন।
তমোরাশি শুন এবে আমার বচন॥
রামরূপে যবে আমি হইব উদয়।
সেই কালে মম অঙ্গে কত্রিরে আশ্রয়॥