বিষয়বস্তুতে চলুন

পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩২
অদ্ভূত-রামায়ণ।

নৃপেরে ছাড়িয়া তুমি যাও স্থানান্তর।
এত বলি সকলেরে তুষিলা শ্রীধর॥
বিদায় হইয়া সবে করিল গমন।
দেবী কহে অন্তে হরি দিও শ্রীচরণ॥


অথ শ্রীরামচন্দ্রের জন্মবিবরণ।
লঘু ত্রিপদী।

হরির আজ্ঞায়,তমো দূরে যায়,
সুদর্শন শান্ত হইলা পরে।
দুই মুনিবরে,দুঃখিত অন্তরে,
প্রণমি শ্রীধরে গমন করে ॥
যাইতে যাইতে,দুই মহামতে,
প্রতিজ্ঞা করিলা শপথ করি।
থাকিতে জীবন,আমরা দুজন,
করিব না কভু গ্রহণ নারী
প্রতিজ্ঞা বন্ধন,করি দুই জন,
তপ আচরণে দিলেন মন।
পরে এইরূপ,অম্বরীশ ভূপ,
হইলেন মুনিশাপে মোচন॥
রাজা মহাতেজা,সুখে পালি প্রজা,
অন্তেতে বৈকুণ্ঠে করিলা বাস।