এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চতুর্থ সর্গ।
৩৩
ভক্তের বচন,রক্ষার কারণ,
দেব নারায়ণ করিলা আশ॥
রাম রূপ ধরি,ভূবি অবতরি,
তমোরাশি আসি ধরিল তাঁরে।
হৈলে প্রয়োজন,সদা বিস্মরণ,
সতত অসুখী নিজ অন্তরে॥
করি প্রবঞ্চন,নিজে নারায়ণ,
মুনিশাপে নর হইলা হরি।
অতএব শুন,অহে বিজ্ঞগণ,
কোরো না, বঞ্চনা ছলনা করি॥
জগত আধার,রাম অবতার,
জন্ম যে কারণ ধরণীধামে।
শ্রীহরি মায়ার,মাহাত্ম্য রাজার,
করিয়া বিস্তার বলিছি ক্রমে॥
যেই জন ভণে,অথবা যে শুনে,
শ্রীহরির এই মায়ার সার।
মায়ামোহ নাশ,অন্তে স্বর্গে বাস,
শমনের ভয় না হয় তার॥
শ্রীরামের জন্ম,শ্রীরামের কর্ম্ম,
লিখে পঠে অনুমোদন করে।
হলে বিপ্রজাতি,বিষ্ণুপদে স্থিতি,
পলায় শমন তাঁহার ডরে॥