বিষয়বস্তুতে চলুন

পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চতুর্থ সর্গ।
৩৫

হরির পরম ভক্ত অতি জ্ঞানবান্।
সপ্ত জন একমন একই সমান ॥
পদ্মাক্ষ দিতেন অন্ন এই অষ্ট জনে।
করিতেন দ্বিজ গান অতি হৃষ্টমনে॥
হরিক্ষেত্রে হরিগুণ করিতেন গান।
পরে শুন মুনিবর অপূর্ব্ব আখ্যান॥
মালব নামেতে এক বৈদ্যচূড়ামণি।
হরিক্ষেত্রে দীপমালা করিতেন তিনি ॥
পতিব্রতা সতী সেই মালব-রমণী।
মালতী তাঁহার নাম পতিপরায়ণী॥
করেন লেপন ক্ষেত্র যোগমায়াবলে।
শুনিতেন পতিসহ গান কুতূহলে॥
গানেতে পরম প্রীত হৈত তাঁর মন।
সেবাতে কৌশিকে সদা করেন তোষণ॥
কৌশিকের যত কর্ম্ম নিজ করে করি।
শুনিতেন গান তাঁর দিবস শর্ব্বরী॥
সংসার বিদিত সেই কলিঙ্গ ভূপতি।
নিজগণমুখে শুনি গানের সুখ্যাতি॥
সভাতে কৌশিকে আনি কহিলা রাজন।
মম গুণ শিষ্য সহ গাও হে ব্রাহ্মণ॥
পরম গায়ক তুমি করেছি শ্রবণ।
গাইয়া আমার গুণ তোষ সভাজন ॥