এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পঞ্চম সর্গ।
৪৩
ত্রিলোক ঈশ্বর হরি এই কথা বলি।
হইলেন উপবিষ্ট তথা বনমালী।
স্বীয় করে পালন করিয়া ভক্তগণে।
ভক্ত লোক সহ বাস বৈকুণ্ঠভবনে।
হরির জীবন ভক্ত ভক্ত আভরণ।
ভৃগুপদচিহ্ণ হৃদে করিলা ধারণ।
ভক্তবৃন্দ লয়ে হ’য়ে অতি সুশোভিত।
রহিলেন হয়ে ভক্ত-মালায় বেষ্টিত।
ভক্তের অধীন হরি বেদের বচন।
দেহি মে অচলা ভক্তি সৌদামিনী কন।
ইতি অদ্ভুতকাণ্ড রামায়ণে বাল্মীকিকৃত কৌশিক্যাদির বৈকুণ্ঠে গমন নামক চতুর্থ সর্গ।
পঞ্চম-সর্গ।
অথ নারদ মুনি লক্ষ্মীকে শাপ দেন।
পয়ার।
বীণাবাদ্যবিশারদ যত সিদ্ধগণে।
কৌশিকে তুষিলা সবে হরিগুণগানে।
হেনকালে বিষ্ণুপ্রিয়া গরুড়বাহনে।
বেষ্টিতা হইয়া সহস্রেক দাসীগণে।