বিষয়বস্তুতে চলুন

পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অষ্টম সর্গ।
৬৭


এত শুনি নিজ মনে চিন্তিলা রাবণ।
ছলে অমরত্ব বর করিব গ্রহণ।
এত ভাবি ব্রহ্মা প্রতি কহে দশানন।
কৃপাদানে তবে দীনে কর বরার্পণ।
দেবতা গন্ধর্ব্ব যক্ষ রাক্ষস কিন্নর।
দানব অসুর পক্ষী রক্ষ বিদ্যাধর।
নাগ পরী ব্যাঘ্র সিংহ ভল্লুক গণ্ডার।
হস্তি অশ্ব মহিষ ছাগল বৃষ আর।
ভূত প্রেত পিশাচাদি অপদেবগণে।
কেহ মোরে বিনাশিতে না পারিবে রণে।
আর এক বর দেহ দেব পদ্মাসন।
মরিব ইচ্ছিলে নিজ তনয়া রমণ।
রাবণের মন মনে বুঝি পদ্মাসন।
হাসিয়া সমস্ত বর করেন অর্পণ।
সহ দেবগণ পরে হন অন্তর্দ্ধান।
বিরচিল সৌদামিনী মধুর আখ্যান।

ত্রিপদী

পাইয়া বিধির বর,মহাদর্পে নিশাচর,
তৃণতুল্য দেখে চরাচর।
করি ত্রিলোক ভ্রমণ,জিনি দেবদৈত্যগণ,
হৈল একাধিপ লঙ্কেশ্বর।