বিষয়বস্তুতে চলুন

পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৮
অদ্ভুত-রামায়ণ।


এক দিন সে রাবণ,দণ্ডকারণ্যে গমন
করি দেখে মহামুনিগণ।
তপ আচরণে মন,জিনি তপনকিরণ,
অগ্নি সম দ্বিজ অগণন।
তবে দেখি দশানন,ভাবে নিজ মনে মন,
কেমনে জিনিব মুনিচয়।
যুঝিবারে করি ভয়,পাছে ব্রহ্মহত্যা হয়,
কৌশলে করিব সবে জয়।
এত ভাবি দুরাশয়,সকলে সগর্ব্বে কয়,
শুন যত মুনি মহাশয়।
আমি রাজা দশানন,জিনিয়াছি ত্রিভুবন,
সম্প্রতি তোমরা দেহ জয়।
জয়পত্র লিখি সবে,জয় তবে দেহ এবে,
সকলের মঙ্গল হইবে।
এত শুনি মুনিগণ,সকলে সক্রোধ মন,
রাবণের প্রতি কন তবে।
মোরা যত তপোধন,করি ঈশ-আরাধন,
কি ধনে করিব করার্পণ।
এত শুনি দশানন,ক্রোধে কম্পে ঘনে ঘন,
কহে বীর লোহিতলোচন।
নিজ হিতে যদি মন,থাকে তবে সর্ব্বজন,
শীঘ্র মোরে কর করার্পণ।