এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭০
অদ্ভুত-রামায়ণ।
করিয়া ত্রিলোক জয়, আনিয়াছি দ্রব্যচয়,
সযত্নে রাখহ নিজালয়।
এত শুনি মন্দোদরী, রাখে দ্রব্য যত্ন করি,
অতঃপর সৌদামিনী কয়।
অথ মন্দোদরীগর্ভে সীতার জন্ম ও ধরণীগর্ভে স্থাপন।
পয়ার।
করিয়া ত্রিলোক জয় রাবণ দুর্জ্জয়।
ত্রিলোক বিখ্যাত রাজা লঙ্কায় আশ্রয়।
দেবতা গন্ধর্ব্ব যক্ষ অপ্সরতনয়া।
আনিল বিস্তর কন্যা বলেতে হরিয়া।
মন্দর সুমেরু বিন্ধ্য আদি হিমালয়।
নারী লয়ে ক্রীড়াসক্ত হইয়া ভ্রময়।
পরনারীরত স্বামী দেখি মন্দোদরী।
ক্রোধে লাজে ঘৃণাতে মরণ ইচ্ছা করি।
ভাবে সতী পতি যদি হইল অন্তর।
ধিক্ এ জীবনে কুলে ছার কলেবর।
এখনি ত্যজিব প্রাণ আর না রাখিব।
বিষাধিক মুনিরক্ত সমস্ত খাইব।
এত ভাবি মন্ধোদরী গৃহমধ্যে যায়।
খাইল ঘটের রক্ত মরণ ইচ্ছায়।