এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অষ্টম সর্গ।
৭১
না হইল মৃত্যু আরো হৈল বিপরীত।
অগ্নিবর্ণ গর্ভ তাঁর হৈল আচম্বিত।
স্বয়ং লক্ষ্মী আসি সেই গর্ভে অবতার।
গর্ভ, দেখি সতী মনে করেন বিচার।
কি করিতে কি হইল এ আর কেমন।
মৃত্যু ইচ্ছা করি হৈল গর্ভের লক্ষণ।
স্বামী দেশান্তরী লয়ে পরনারীগণে।
হইবে কলঙ্ক অতি গর্ব্ভ দরশনে।
বৎসরেক পতিসহ নাহি দরশন।
আমি সতী গর্ভবতী এ আর কেমন।
এত ভাবি চিন্তানলে দগ্ধা মন্দোদরী।
নিজ মনে সদুপায় চিন্তিলা সুন্দরী।
তীর্থছলে কুরুক্ষেত্রে করিয়া গমন।
গর্ভপাত করি পুন আসিব ভবন।
এই যুক্তি ভাবি করি রথে আরোহণ।
সংগোপনে কুরুক্ষেত্রে করেন গমন।
যোগবলে নিজ গর্ভ করি আকর্ষণ।
ধরাগর্ভে রাখিলেন করিয়া খনন।
সরস্বতী-স্নান সতী করি অতঃপর।
নিজ গৃহে চলিলেন হইয়া সত্বর।
এ কথা প্রকাশ না করিলা কোন স্থান।
অতএব শুন মুনি অপূর্ব্ব আখ্যান।