বিষয়বস্তুতে চলুন

পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৬
অদ্ভুত-রামায়ণ।

পিতৃবাক্যে রথ হৈতে নামি রঘুবীর।
পরশুরামের পদ বন্দিলেন ধীর।
জিজ্ঞাসিলা রঘুপতি রামের কুশল।
তব দরশনে অদ্য নয়ন সফল।
তব প্রীতে কিবা আজ্ঞা হয় মুনিবর।
পালিব হে তব আজ্ঞা ধরি শিরোপর।
শ্রীরামচন্দ্রের সে মধুর সম্ভাষণে।
ঘৃতাহুতি সম জামদগ্ন্য জ্বলে মনে।
মম আগমন প্রশ্নে তোমার কি কাজ।
বীরত্ব করেছ নাকি মিথিলার মাঝ।
দেখিব বীরত্ব তব অদ্য এই স্থান।
না পারিলে সমুচিত করিব বিধান।
ক্ষত্রিয় অন্তক যমসম মম ধনু।
ধর হে ক্ষত্রিয় দশরথ-অঙ্গজনু।
গুণ দিয়া টঙ্কারিয়া শরের সন্ধান।
যদ্যপি পারহে বীর হইবে কল্যাণ।
ইহাতে হারিলে সমুচিত ফল পাবে।
জানকী প্রভৃতি রত্ন ধন হারাইবে।
পরশুরামের বাক্যে কহেন শ্রীরাম।
ক্রোধ ত্যজি মুনিবর করুন্ বিরাম।
এমত বচন তব উপযুক্ত নয়।
তব ক্রোধে রক্ষা পাওয়া মম সাধ্য নয়।