বিষয়বস্তুতে চলুন

পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নবম সর্গ।
৭৯


তুমি হে অন্নদা,কমলা সারদা,
জাহ্ণবী মোক্ষদা কারণ।
ধরণী উদর,মস্তক অম্বর,
পাতাল তোমার চরণ।
রবি বৈশ্বানর,আর নিশাকর,
এই তব তিন নয়ন।
হে ত্রিতাপহারী,হে ত্রিগুণধারী,
মুরারি শমন শাসন।
রাখ শ্রীচরণে,এই দীনা জনে,
দামিনী লইল শরণ।


জামদগ্ন্যকৃত স্তব।
খর্ব্ব চৌপদী।

জগৎ আধার,ত্রিজগত সার,
নিস্তার কারী, শ্রীহরি।
না চিনিয়ে তোমা,না জেনে মহিমা,
করেছি উপমা, মোহেতে ভরি।
আমি অতি দীন,ভজন বিহীন,
জানিয়ে অধীন, করহে ক্ষমা।
জগত জনক,জগত পালক,
দীন নিস্তারক, জানিহে তোমা।