বিষয়বস্তুতে চলুন

পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮০
অদ্ভুত-রামায়ণ।

ছাড়িয়া ছলনা,কুরু মে করুণা,
বঞ্চনা কোর না, তনয় দীনে।
ওহে সর্ব্বাধার,কাতরে নিস্তার,
কুরু এই বার, গতিবিহীনে।

পয়ার।

এই রূপে বহু স্তব করি বীরবর।
কৃতাঞ্জলিপুটে পড়ে ধরণী উপর
পরশুরামের স্তবে তুষ্ট হয়ে রাম।
ধরিলেন নিজ রূপ নেত্র অভিরাম।
শ্রীরাম কহিলা শুন জামদগ্ন্য বীর।
ইন্দ্রলোকে গিয়া নিজ চিত্ত কর স্থির।
রঘুবীরবাক্যে স্থির করি নিজ মন।
আজ্ঞামাত্র জামদগ্ন্য করিলা গমন।
ইন্দ্রের নিকটে গিয়া করিলেন স্থিতি।
নির্বীর্য্য অবশ অঙ্গ সদা দুঃখমতি।
নিস্তেজ নির্ম্মদ দুঃখি করি দরশন।
বৎসরান্তে পিতৃগণ জামদগ্ন্যে কন।
বিষ্ণুস্থানে পরাজয় হওন কারণ।
কি কারণে বৎস তব সদা দুঃখমন।
সর্ব্ব সারৎসার হরি ত্রিলোকপ্রধান।
সকলের আদিকর্তা প্রভু ভগবান্।