বিষয়বস্তুতে চলুন

পাতা:অনুবাদ-চর্চ্চা.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১২
  অনুবাদ-চর্চা

দেড় মাইল দূরে তাহা রেলচ্যুত হয়। প্রকাশ পায় যে কে একজন দুষ্ট অভিপ্রায়ে একখানি ত্রিশ ফুট লম্বা রেল তুলিয়া রাস্তার বাহিরে ফেলিয়া দিয়াছিল এবং তাহার ফলে সমস্ত এঞ্জিনটি সেই ফাঁকের উপর দিয়া চলিয়া গিয়াছিল এবং টেণ্ডর গাড়িটি তাহার অব্যবহিত পশ্চাদ্বর্ত্তী তিনটি থার্ড্‌ ক্লাস গাড়ি টানিয়া লইয়া লাইনের একেবারে বাহিরে গিয়া পড়িয়াছিল; তাহাদের মধ্যে দুইটি গাড়ি উল্টাইয়া গিয়াছিল এবং তৃতীয়টি অল্প পরিমাণে এক পাশে কাত হইয়াছিল। যাহা হউক ভাগ্যক্রমে রেলওয়ে-কর্ম্মচারী অথবা যাত্রীদের মধ্যে কাহারো কোনো অনিষ্ট ঘটে নাই। ট্রাফিক ইন্‌স্পেক্টরের জিম্মায় মাদুরা হইতে প্রায় বারোটা দশ মিনিটের সময় তৎক্ষণাৎ একটি রিলীফ ট্রেন চালানো হইয়াছিল এবং প্যাসেঞ্জারদিগকে অন্য গাড়িতে তুলিয়া আজ ভোর-সকালে মাদুরায় আনা হইয়াছে। আশা করা যাইতেছে, আজ সন্ধ্যা নাগাদ অবিচ্ছিন্ন যাতায়াত পুনঃস্থাপিত হইবে।


১৬


 প্রায় মধ্যাহ্নে শ্রীনগর ছাড়িলাম এবং নদীর প্রধান ধারাটি বাহিয়া অবাধে ভাসিতে ভাসিতে নগরীর মধ্য দিয়া চলিলাম। অসংখ্য বিপণি, চিত্রার্পিতবৎ সেতুসকল এবং তীরবেগে চতুর্দ্দিকে ধাবমান বহুসংখ্যক ক্ষুদ্র নৌকা চারি দিক হইতে মনোযোগ আকর্ষণ করিতেছিল।