মোড়কটা খুলে হেমন্ত আশ্বস্ত স্বরে বললে, “আঃ, বাঁচা গেল! কাদার টুক্রোটা ধবস্তাধবস্তিতে গুঁড়িয়ে গেছে বটে, কিন্তু হারিয়ে যায় নি!”
আমি বললুম, “ঐ এক টুক্রো কাদাকে তুমি এমন অমুলা নিধি ব’লে ভাবছ কেন? ওর ভেতর থেকে তুমি কি খুনীকে আবিষ্কার করতে চাও?”
—“আশ্চয্য কি? আমার সঙ্গে পরীক্ষাগারে এস।”
হেমন্ত তার পরীক্ষাগারে গিয়ে টেবিলের সামনে চেয়ার টেনে নিয়ে ব’সে পড়ল। তারপর অণুবীক্ষণ ও সেই মোড়কের শুকনো কাদার গুঁড়ো নিয়ে ব্যস্ত হয়ে রইল বেশ কিছুক্ষণ।
এ-রকম পরীক্ষার মধ্যে আমি কিছু রস-কস্ পাই না। ঘরের এক কোণে মাটি দিয়ে তৈরি একটি গায়ের-ছাল-ছাড়ানো মানুষ-মূর্ত্তি দাঁড় করানো ছিল—আামি তার সুমুখে দিয়ে দাঁড়ালুম। শিল্পী কেবল মূর্ত্তিই গড়ে নি, স্বাভাবিক সব রং বুলিয়ে নরদেহের ত্বকের তলায় যে-সমস্ত বিশেষত্ব থাকে তার এত্যেকটিই ফুটিয়ে তুলেছে। এ-সব দেখলে বেশ বোঝা যায়, পঞ্চভূত দিয়ে আমাদের দেহ তৈরি করতে ব’সে প্রকৃতি-দেবীকে কত মাথা খাটাতে, কত শিল্প-চাতুরী প্রকাশ করতে হয়েছে আশ্চর্য্য ও রহস্যময় হচ্ছে মানুষের দেহের ভিতরটা!
এমন সময়ে হেমন্ত আমাকে ডেকে বললে, “এই শুক্নো কাদার ভেতরে কি কি আছে জানো?”
৪৯