বিষয়বস্তুতে চলুন

পাতা:অন্ধকারের বন্ধু - হেমেন্দ্রকুমার রায়.pdf/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

 —“আপনি রেস খেলেন ব'লে মতিবাবু আপনার ওপরে বিরক্ত হয়েছিলেন তো?”

 —“হ্যাঁ। আর মামার কাছে সে-খবর দিয়েছিলেন ঐ মিঃ দত্তই। এটা কি তাঁর উচিত হয়েছে?”

 —“কেন উচিত হয়নি? আপনি অসৎ সংসর্গে অধঃপতনে যাচ্ছিলেন, তাই তিনি মতিবাবুকে সাবধান ক'রে দিয়েছিলেন আপনার মঙ্গলের জন্যে।”

 বিনোদবাবু কেবল বললেন, “ও!”

 হেমন্ত বললে, “আপনাকে আমিও একটা কথা জিজ্ঞাসা করতে চাই।”

 —“করুন।”

 —“মতিবাবুর হত্যার জন্যে কারুর ওপর আপনার সন্দেহ হয় কি?”

 —“সন্দেহ? কারুর ওপরে সন্দেহ করবার অধিকার আমার নেই।” ব'লেই বিনোদবাবু দ্রুতপদে সেখান থেকে প্রস্থান করলেন

 আমরা আবার অগ্রসর হলুম। যেতে যেতে আমি বার বার পিছন ফিরে তাকাতে লাগলুম। কিন্তু বিনোদবাবু একেবারেই অদৃশ্য!

 হেমন্ত উচ্চহাস্য ক'রে বললে, “রবীন, তুমি বারবার কেন যে পিছন ফিরে তাকাচ্ছ, সে-কথা আমি বলতে পারি।”—

 —“বল দেখি!”

৭২