এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
—“তোমার মনের ভাবটা হচ্ছে এই রকম। ‘কাল রাতে পথে যখন আমাদের আর পাহারাওয়ালার ওপরে আক্রমণ হয়েছিল, ঠিক সেই সময়েই ঘটনাস্থলের কাছে বিনোদকে দেখা গিয়েছিল। আজও হ’ল আমাদের পিছনে বিনোদের আকস্মিক আবির্ভাব! এর মধ্যে কোন যোগাযোগ আছে কিনা—বিনোদ আবার লুকিয়ে আমাদের পিছনে আসছে কিনা?’ কেমন, এই তো?”
হেমন্তের কথা যে সত্য, সেটা অস্বীকার করাবার উপায় নেই!