এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সপ্তম পরিচ্ছেদ
বিনোদলালের অন্তর্ধান
পরদিন বৈকালে ব'সে ব'সে হেমন্তের সঙ্গে গল্প করছি, এমন সময়ে সতীশবাবু এসে ঢুকলেন ঘরের ভিতরে।
হেমন্ত বললে, “হঠাৎ এ সময়ে? কোন খবর-টবর আছে নাকি?”
সতীশবাবু চেয়ারের উপরে ব'সে প'ড়ে বললেন, “ভালো-মন্দ দুই খবরই আছে।”
—“যথা?”
—“সেই ভাঙা কাচের গেলাসের ওপরে আঙুলের ছাপ পাওয়া গিয়েছে।”
—“হু, সুখবর বটে।”
—“আমাদের পুরানো দপ্তর থেকে এক আসামীর আঙুলের ছাপ বেরিয়েছে। দুই ছাপই এক আঙুলের।”
সাগ্রহে আমাদের দিকে ঝুঁকে প'ড়ে হেমন্ত বললে, “কে সেই আসামী?”
—“একে একে সব বলছি। বিশ বছর আগে জাল নোট চালাবার চেষ্টা ক'রে হরিহর নামে একটা লোক ধরা
৭৪