লাস, আর সে মারা পড়েছে ঠিক মতিবাবুর মতই! মুখে সেই আতঙ্ক, বিস্ময় আর যন্ত্রণার চিহ্ন আর গলায় সেই সাংঘাতিক নীল দাগ!”
—“নীল দাগ!”
—“হ্যাঁ। তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। পরীক্ষা ক'রে, বোঝা গেল, লোকটাকে অন্য কোথাও খুন ক'রে তার লাসটাকে এখানে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। লোকটাকে এখনো কেউ সনাক্ত করতে আসে নি। গায়ে পাঞ্জাবী, তার পকেটে পেলুম একখানা ছোয়া—সুতরাং মানুষটি গোবেচারা ছিল না। পরোনে পাজামা, পায়ে রবারের জুতো।”
—“রবারের জুতো?”
—“যা সন্দেহ করছেন তা মিথ্যে নয়। গলায় নীল দাগের সঙ্গে পায়ে রবারের জুতো দেখে আমারও সন্দেহ জেগে উঠল। মতিবাবুর বাড়ীতে হত্যাকারীদের একজনের যে রবারের জুতোর মাপ আমরা নিয়েছিলুম, তার সঙ্গে এই জুতোর মাপ একেবারে ঠিকঠাক মিলে গেল।”
—“এই লোকটাই সেই ভূতপূর্ব্ব জালিয়াত হরিহর নয় তো?”
— “না। এর আঙুলের ছাপ অন্যরকম।”
—“তাহ’লে মতিবাবুর দুই খুনীর একজনের সন্ধান পাওয়া গেল?”
—“তাইতো মনে হচ্ছে। আর-এক খুনী নিশ্চয়ই বিনোদলাল। কিন্তু সে তো পলাতক!”
৮১