বিষয়বস্তুতে চলুন

পাতা:অন্ধ সময়ের ডানা - এনামূল হক পলাশ (২০১৬).pdf/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ফিঙে পাখি এবং ক্রসফায়ার

রাস্তার পাশে বাঁশের বেড়া দেয়া
কবরটির কোণে মনমরা বসে আছে
একটি নিঃসঙ্গ ফিঙে পাখি।
কয়েকদিন আগে এই কবরের
মালিক যখন জীবিত ছিলেন
এই রাস্তা দিয়েই রাত করে বাড়ি যেতেন।
দিনের আলোয় বিচারে যাওয়ার সাথে
যে রাতে তার জীবন ক্রসফায়ারে বদল হলো
সেই রাতে ক্রসফায়ারে অপর ফিঙেটা মরেছিল।

মরা ফিঙে পাখিটাকে কোথাও কবর দেয়া হয়নি।

অন্ধ সময়ের ডানা ২১