এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ধৃতরাষ্ট্রের নগরে
সত্যিই কি ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন?
নাকি বিবেচনায় তালা দিয়ে ঘুমে
ছিল রাজত্ব বিশ্বাস মোহময়?
রাজারা অন্ধ হলে সময় অন্ধকারে
নামে ভয়ানক অবদমনের ফাঁদে।
ধৃতরাষ্ট্ররা অন্ধ হয়ে গেলে গান্ধারীরা
স্বেচ্ছান্ধ হয়ে যায় ইতিহাস বলেছিল।
যখন প্রেমের স্রোতস্বিনী আঁকে থাকে
অলৌকিক বিধানের অদৃশ্য দড়িতে,
বহু রক্তক্ষয়ে নেমে আসে রাশি রাশি পাপ
মুছে দেয় প্রথাগত ধ্যান খুলে যায় সময়ের দুয়ার।
অন্ধত্ব ঘুচে গেলে দেখে নিও শতপুত্র হত,
এমন রাজার দেশ যেন কোথাও না থাকে
দলে দলে প্রজার দল রাজ্য ছেড়ে যায়
যদি কেউ পড়ে থাকে অন্ধকারাবাসে
আতঙ্ক আতঙ্ক শুধু বিষণ্ণ নগরে।
অন্ধ সময়ের ডানা ২৪