এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সহবাস
অতঃপর জমিয়ে রাখা ঘৃণা ছুড়ে দিয়ে আমি মুক্তির স্বাদ নিলাম
তুমি সেই ঘৃণার স্তূপে মুখ গুঁজে নিজের অস্তিত্বের বাহাদুরি খেল।
যদি নিজেই নিজের প্রেমিকা হয়ে যাও তবে এই সভ্যতা ঠকে যায়
তোমাকে বন্দনা করে ঠকে যাচ্ছে মানবতা ক্ষীণ হচ্ছে কপট আলো।
আমি আর তোমার বিষাক্ত নিঃশ্বাস
আজন্ম ঘৃণায় করি সহবাস বসবাস।
অন্ধ সময়ের ডানা ৩৮