ছয় ঋতু সহচরবসন্ত কুসুমশর
নিরবধি সেবে রাঙ্গাপায়॥
ভৃঙ্গের হুঙ্কার রবকুহরে কোকিল সব
পুর্ণচন্দ্র শরদযামিনী।
বীণা বাঁশী আদি যন্ত্রেগান করে কামতন্ত্রে
ছয় রাগ ছত্রিস রাগিণী॥
উর প্রভু শ্রীনিবাসনায়কের পুর আশ
নিবেদিনু বন্দনা বিশেষে।
ভারত ও পদ আশেনূতন মঙ্গল ভাষে
রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে॥
কৌষিকীবন্দনা।
কৌষিকি কালিকে চণ্ডিকে অম্বিকে প্রসীদ নগনন্দিনি।
চণ্ডাবিনাশিনি মুণ্ডনিপাতিনি শুম্ভনিশুম্ভঘাতিনি॥
শঙ্করি সিংহবাহিনি।
মহিষমর্দ্দিনি দুর্গবিঘাতিনি রক্তবীজনিকৃন্তিনি॥
দিনমুখরবি কোকনদ ছবি অতুল পদ দুখানি।
রতন নূপুর বাজয়ে মধুর ভ্রমরঝঙ্কার মানি॥
হেমকরিকর ঊরু মনোহর রতন কদলিকায়।
কটি ক্ষীণতর নাভি সরোবর অমূল্য অম্বর তায়॥
কমল কোরক কদম্বনিন্দক করিসুতকুম্ভউচ।
কাঁচুলি রঞ্জিত অতি সুশোভিত অমৃতপূরিত কুচ॥
সুবলিত ভুজ সহিত অম্বুজ কনক মৃণাল রাজে।
নানা আভরণ অতিসুশোভন কনক কঙ্কণ বাজে॥