বিষয়বস্তুতে চলুন

পাতা:অন্নদামঙ্গল.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অন্নদামঙ্গল
৫৭

আমার উমা মেয়ের চূড়া ভাঙ্গড় পাগল ওই না বুড়
ভারত কহে পাগল নহে ওই ভুবনেশ্বর লো॥

কান্দে রাণী মেনকা চক্ষুর জলে ভাসে।
নখে নখ বাজায়ে নারদ মুনি হাসে॥
কন্দলে পরমানন্দ নারদের ঢেঁকী।
আঁকশলী পোয়া মোনা গড়ে মেকামেকি॥
পাখা নাহি তবু ঢেঁকী উড়িয়া বেড়ায়।
কোণের বহুড়ী লয়ে কন্দলে জড়ায়॥
সেই ঢেঁকী চড়ে মুনি কান্ধে বীণ যন্ত্র।
দাড়ী লড়ে ঘন পড়ে কন্দলের মন্ত্র॥
আয় রে কন্দল ভোরে ডাকে সদাশিব।
মেয়ে গুলা মাথা কোড়ে তোরে রক্ত দিব॥
বেনা ঝোড়ে ঝুটি বান্ধি কি কর বসিয়া।
এয়ে সুয়া এক ঠাঁই দেখ রে আসিয়া॥
ঘুরূলে বাতাস লয়ে জলের ঘুরলে।
সেহাকুল কাঁটা হাতে ঝাট এসে চলে॥
এক ঠাই এত মেয়ে দেখা নাহি যায়।
দোহাই চণ্ডীর তোরে আয় আয় আয়॥
নারদের মন্ত্র তন্ত্র না হয় নিষ্ফল।
পরম্পর এয়োগণে বাজিল কন্দল॥
এ বলে উহারে সই ওটা বড় ঠেঁটা।
আর জন বলে সই এই বটে সেটা॥
যেই মাত্র বুড়া বর হইল লেঙ্গটা।
আই মা লো চেয়ে রৈল ফেলিয়া ঘোমটা॥