বিষয়বস্তুতে চলুন

পাতা:অন্নদামঙ্গল.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সিদ্ধিফোটন।
৬১

এই রূপে হরগৌরীবিবাহ হইল।
হিমালয় মেনকার আনন্দ বাড়িল॥
কুতূহলে হুলাহুলি দেয় এয়োগণ।
ঋষিগণ বেদগানে পূরিল ভুবন॥
কিন্নর করয়ে গান নাচয়ে অপ্সর।
অশেষ কৌতুক করে যত বিদ্যাধর॥
উমা লয়ে উমাপতি গেলেন কৈলাস।
বিধি বিষ্ণু আদি সবে গেলা নিজ বাস॥
নিত্যসখী আসি জয়া বিজয়া মিলিল।
ডাকিনী যোগিনী আদি যে যেখানে ছিল॥
আজ্ঞা দিলা কৃষ্ণচন্দ্র ধরণী ঈশ্বর।
রচিল ভারতচন্দ্র রায় গুণাকর॥


সিদ্ধিঘোটন।
বড় আনন্দ উদয়।
বহু দিনে ভগবতী আইলা আলয়॥

শঙ্খ ঘণ্টা রব মহামহোৎসব ত্রিভুবনে জয় জয়॥
নাচিছে নাটক গাইছে গায়ক রাগ তাল মান লয়॥
যত চরাচর হরিষ অন্তর পরমানন্দময়॥
রায় গুণাকর কহে পুটকর মোরে যেন দয়া হয়॥

উমা পেয়ে মহেশের বাড়িল আনন্দ।
নন্দিরে কহেন কথা হাসি মৃদু মন্দ ॥
শুন শুন অরে নন্দি তুমি বড় ভক্ত।
সিদ্ধি ঘুটি দিতে মোরে তুমি বড় শক্ত