এবার পাথারে ফেলিয়া আমারে দোষ বারেবারে লইও না
শিশুগণ মিলা যেন খেলা দিলা তেমন এখানে খেলিও না
তবমায়াছান্দে বিশ্বপড়িকান্দে ভারতে এফেরে ফেলিও না
আনন্দ সাগরে হর মগন হইলা।
বিনয়ে দেবীর প্রতি কহিতে লাগিলা॥
তুমি মূল প্রকৃতি সকল বিশ্বসার।
কৃপা করি আমারে করিলে অঙ্গীকার॥
দক্ষযজ্ঞে আমার নিন্দায় দেহ ছাড়ি।
এত দিন ছিলা গিয়া হেমন্তের বাড়ি ॥
ভাগ্যে সে তোমার দেখা পানু আরবার।
সত্য করি কহ মোরে না ছাড়িবে আর॥
হাসিয়া কহেন দেবী তোমা ছাড়া নই।
শঙ্কর কহেন তবে এস এক হই॥
অঙ্গে অঙ্গে তোমার আমার অঙ্গে অঙ্গে।
হরগৌরী এক তনু হয়ে থাকি রঙ্গে॥
হাসিয়া কহেন দেবী এমন কি হয়।
সোহাগে এমন কথা পুরুষেরা কয়॥
নারীর পতির প্রতি বাসনা যেমন।
পতির নারীর প্রতি মন কি তেমন ॥
পাইতে পতির অঙ্গ নারী সাদ করে।
তার সাক্ষী মৃতপতিসঙ্গে পুড়ে মরে॥
পুরুষেরা দেখ যদি নারী মরি যায়।
অন্য নারী ঘরে আনে নাহি স্মরে তায়॥
পাতা:অন্নদামঙ্গল.djvu/৭৫
অবয়ব
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৬
অন্নদামঙ্গল।