এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
হরগৌরীর কথোপকথন।
৬৭
নিজ অঙ্গ যদি মোর অঙ্গে মিলাইবা।
কুচনীর বাড়ী তবে কেমনে যাইবা॥
শুনিয়া কহেন শিব পাইয়া সরম।
তোমার সহিত নহে এমন মরম॥
তোমার শরীর আমি মাথায় করিয়া।
দেখিয়াছ ফিরিয়াছি পৃথিবী ঘুরিয়া॥
চক্র করি চক্রপাণি চক্রেতে কাটিয়া।
মোর মাথা হৈতে তোমা দিলা ছাড়াইয়া॥
অঙ্গ প্রতিঅঙ্গ তর পড়িল যেখানে।
ভৈরব হইয়া আমি রয়েছি সেখানে॥
তবে মোরে হেন কথা কহ কি লাগিয়া।
আরবার যাবে বুঝি আমারে ছাড়িয়া॥
শুনিয়া কহেন দেবী সহাস বদনে।
সমভাবে দোহে এক হইবে কেমনে॥
পাঁচ মুখ তোমার আমার এক মুখ।
সমভাগে অর্দ্ধভাগে তুমি পাবে দুখ। .
দশ হাত তোমার আমার দুটি হাত।
সমভাগে অর্দ্ধভাগে হইরে উৎপাত॥
শঙ্কর কহেন শুন পূর্ব্ব সমাচার।
এক মুখ দুই হাত আছিল আমার॥
ঊর্দ্ধ মুখে আগমে তোমার গুণ গাই।
দুই ভুজ ঊর্দ্ধ করি তোমারে ধেয়াই॥
চারি বেদে তব গুণ গান করিবারে।
চারি মুখ দিলা তুমি অধিক আমারে॥