বিষয়বস্তুতে চলুন

পাতা:অন্নদামঙ্গল.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৭৮
অন্নদামঙ্গল।
কোটি কোটিরূপ কোটি কোটি নারায়ণ ।
কোটি কোটিরূপ কোটি কোটি পদ্মাসন ॥
কোটি কোটিরূপ কোটি কোটি মৃত্যুঞ্জয়।
কোটি কোটিরূপ কোটি কোটি হরিহয় ॥
দেব দেবী ভুজঙ্গ কিন্নর আদি যত।
সৃষ্টি কৈলা কোটি কোটি কোটি কোটি শত ॥
কোটি কোটি ব্রহ্মাণ্ড হইল এক ঠাঁই।
কেমন হইল যেন মনে আসে নাই ॥
অন্নের পর্বত পরমান্নসরোবর।
ঘৃত মধু দুগ্ধ দধি সাগর সাগর ॥ ,
কে রান্ধে কে বাড়ে কেবা দেয় কেবা খায় ।
কোলাহল গণ্ডগোল কহা নাহি যায় ॥
অনন্ত ব্রহ্মাণ্ড কলরব এক ঠাঁই ।
জয় জয় অন্নপূর্ণা বিনা শব্দ নাই ॥
আজ্ঞা দিলা কৃষ্ণচন্দ্র ধরণীঈশ্বর।
রচিল ভারতচন্দ্র রায় গুণাকর ॥



শিবের ভিক্ষাযাত্রা ।

ওথায় ত্রিলোকনাখ বলদ চড়িয়া ।
ত্রিলোক ভ্রমেন অন্ন চাহিয়া চাহিয়া॥
যেখানে যেখানে হর অন্ন হেতু যান ।
হা অন্ন হা অন্ন ভিন্ন শুনিতে না পান ॥
ববম্ ববম্ বম ঘন বাজে গাল ।
ভভম্ ভভম্ ভম শিঙ্গা বাজে ভাল ॥