এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কিছু কথা
‘অধ্যাত্মবাদ’ কাঠামো।
তার উপর নিয়ম-কানুন, আচার-আচরণের
পলেস্তারা চাপালেই ‘ধর্ম’।
এভাবেই গড়ে উঠেছে ‘ধর্ম’
‘হিন্দু’, ‘মুসলিম’, ‘খ্রিস্ট’ থেকে
কুঁচোটি পর্যন্ত
‘অধ্যাত্মবাদ’ অর্থ—আত্মা সংক্রান্ত মতবাদ
যার হাত ধরাধরি করে
‘পরমাত্মা’—‘ঈশ্বর’–‘আল্লা’
যে নামেই ডাকুন...
পরলোক, পরলোকের বিচার,
কর্মফল, জন্মান্তর, ভাগ্য...
আত্মার সুতোয় টান দিলেই
জাপানি ঘুড়ির মত একে একে সারি সারি
লেজ নাড়তে নাড়তে চোখের সামনে দোল খায়।
অজ্ঞতার অন্ধকার থেকে যা উঠে এসেছিল,
আজ তাই লোভী ও প্রাজ্ঞ মানুষের
কারিগরি জ্ঞানের ছোঁয়ায়
হাঙরের দাঁত।
সে আজ হাজার দু’য়েক বছর আগের কথা
অধ্যাত্মবাদের বিরুদ্ধে চার্বাকবাদ
পাথরের ভল্লের বিরুদ্ধে পাথরের ভল্ল
ঠোকা-ঠুকি, চক্মকি
লড়াই জমেছিল
বিশ্বাসের বিরুদ্ধে যুক্তির।
১১