বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (চতুর্থ খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৮
অলৌকিক নয়, লৌকিক (চতুর্থ খণ্ড)

 এ’সব প্রয়োজনীয় পদক্ষেপ না নিয়ে বোকা বোকা চেঁচাবেন না যে—যুক্তিবাদীরা কোনও পরীক্ষা না চালিয়েই বলে ঈশ্বর নেই।

 এতক্ষণে নিশ্চয়ই স্পষ্ট হয়েছে যে ‘ঈশ্বরে বিশ্বাস’, ‘আত্মার অমরত্বে বিশ্বাস’ এর পার্থক্য কোথায়।


 এখন প্রিয় পাঠকরা নিশ্চয় মানবেন,

আত্মার অবিনশ্বরতার সপক্ষে যুক্তি-প্রমাণ না পাওয়া গেলেও
জাতিস্মর নিয়ে গবেষণা চালানো, আর ‘কাকে কান
নিয়ে গেল’ শুনেই কানে হাত না দিয়ে কাকের
পিছনে ছোটা একই ব্যাপার।

 এবার আসুন, আমরা দেখি আত্মার অমরত্বের সপক্ষে কী কী যুক্তি আছে।