আর্চ বিশপ আমাকে জিজ্ঞেস করেছিলেন, “আপনার পিতাই যে আপনার জন্মদাতা, এটা কি আপনি প্রমাণ করতে পারবেন? এটা তো পুরোপুরি বিশ্বাস-নির্ভর ব্যাপার। তবে অন্য সময় বিশ্বাসে নির্ভরতায় আপনাদের, যুক্তিবাদীদের আপত্তি কেন?”
উত্তরে বলেছিলাম “জীববিজ্ঞানের নিয়ম অনুসারে আমার একজন জন্মদাতা নিশ্চয়ই আছেন। যুক্তির দিক থেকে তিনি আমার জন্মদাতা পিতা হতে পারেন, নাও হতে পারেন—এটা নিশ্চয়ই বিশ্বাস করি। কিন্তু আমার পিতাই আমার জন্মদাতা কি না, এই নিয়ে দীর্ঘ অনুসন্ধান চালানো আমার কাছে একান্তই প্রয়োজনহীন। তবে আবারও বলি, আমার জন্মদাতার অস্তিত্ব ছাড়া যে আমার অস্তিত্ব তাত্ত্বিকভাবেই অসম্ভব এটা জানি, বিশ্বাস করি। এখানে বিশ্বাসটা এসেছে জ্ঞান ও যুক্তির পথ ধরেই। কিন্তু আপনি যদি এখন বলে বসেন, অলৌকিক ক্ষমতায় আপনি শূন্যে বিচরণ করতে পারেন বা ইচ্ছেমতো সৃষ্টি করতে পারেন যা খুশি তাই; এবং তাতে যদি আমি বিশ্বাস করে বসি, তবে হবে ‘জ্ঞান’ ও যুক্তিবিরোধী অন্ধবিশ্বাস, এবং সে ক্ষেত্রে আমার বিশ্বাসের মূল্যমান হবে শূন্য।
জ্যোতিষ, যুক্তি ও বিজ্ঞান নিয়ে আলোচনা করতে করতে কিছু বিজ্ঞানীর কথা মনে পড়ে গেল। এঁরা সরাসরি জ্যোতিষশাস্ত্রের বিরুদ্ধে একটি ইস্তাহার প্রকাশ করেছিলেন। ইস্তাহারটি প্রকাশিত হয়েছিল ১৯৭৫-এর সেপ্টেম্বরে ‘দি হিউম্যানিস্ট পত্রিকায়, স্বাক্ষরকারী ১৮৫জন বিশিষ্ট বিজ্ঞানীদের মধ্যে ১৮ জন নোবেল বিজয়ী। ইস্তাহারটিতে বলা হয়েছিল—
Scientists in a variety of fields have become concerned about the increased acceptance of astrology in many parts of the world. We, the undersigned-wish to caution the public against the unquestioning acceptance of the predictions and advice given privately and publicly by astrologers. Those who wish to believe in astrology should realize that there is no scientific foundation for its tenets.
In ancient time people believed in the predictions and advice of astrologers because astrology was part and parcel of their magical world view. They looked upon celestial objects as abodes or omens of the Gods and, thus, intimately connected with events here on earth: they had no concept of the vast distances from the earth to the planets and stars. Now that these distances can and have been calculated, we can see how infinitesimally small are the gravitational and other effects produced by the distant planets and the far more distant stars. It is simply a mistake to imagine that the forces exerted by stars and planets at the moment of birth can in any way shape our futures. Neither is it sure that the positions of distant heavenly bodies make certain days or