বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০৬
অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]

গীতা, কোরান, বাইবেল, রেডবুক। তেরো খণ্ডের এই গ্রন্থটির প্রথম তিনটি খণ্ড লেখা হয়েছিল সূর্য চন্দ্রের গতি, বছরের পরিমাপ নিয়ে। চতুর্থ খণ্ডের মূল আলোচ্য চন্দ্রের গ0তি ও গ্রহণ। পঞ্চম খণ্ডের আলোচ্য সূর্য-চন্দ্রের দূরত্বের অনুপাত। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম খণ্ডে ছিল নক্ষত্র পরিচয়। টলেমি জ্যোতিষশাস্ত্রের উপরও একটি গ্রন্থ রচনা করেন। নাম ‘Tetrabiblos’। এটি ছিল বলতে গেলে জ্যোতিষশাস্ত্রের বেদ। টলেমির ধারণায় বিশ্বের কেন্দ্রে রয়েছে পৃথিবী। আর, গ্রহগুলো বৃত্তাকারে পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে। গ্রহগুলো চক্রগতি হচ্ছে একই সঙ্গে। টলেমির ভ্রান্ত ভূকেন্দ্রিক বিশ্বতত্ত্ব এবং গ্রহদের ভ্রান্ত চক্রগতির কথা বর্তমান পৃথিবীর জ্যোতিষবিজ্ঞানীদের কাছে পরিত্যক্ত হলেও বহু জ্যোতিষীদের কাছে টলেমির ভ্রান্ত চিন্তার ওপর নির্ভর করে গড়ে ওঠা জ্যোতিষচিত্তা আজও ব্রাত্য হয়নি।


টলেমির পরিকল্পনায় ভূকেন্দ্রিক বিশ্বজগৎ

 এই সময়গুলো জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষচর্চা একই সঙ্গে চলছিল। দুটির মধ্যে সুস্পষ্ট কোনও বিভাজন ছিল না। মহাকাশচর্চায় বহু ভ্রান্তির জন্য জ্যোতির্বিজ্ঞান সে সময় বাস্তবিক পক্ষে বিজ্ঞান হয়ে ওঠেনি।

 এই সময় ভারতবর্ষ পেল আর্যভট্টকে (আনুমানিক খ্রিস্টাব্দ ৫০০) আর্যভট্টই প্রথম ভারতীয় জ্যোতির্বিদ যিনি পৃথিবীর আহ্নিকগতির কথা উল্লেখ করেন।

 আলেকজাণ্ডারের সময় জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্রের ধারাটি আরব হয়ে