বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০৯
অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]
১০৯

কোপারনিকাসের তত্ত্ব নিয়ে অঙ্ক কষতে শুরু করলেন। তাতেও মিলল না। এমনি করে কেটে গেল আটটা বছর। কেপলার এক সময় গ্রহদের কক্ষপথকে বৃত্ত না ধরে উপবৃত্ত কল্পনা করে অঙ্ক করতে বসলেন। কেপলারের দীর্ঘ সাধনা সার্থক হল, অঙ্ক মিলল। কেপলার গ্রহদের গতি গাণিতিক সূত্রে প্রমাণ করলেন। তিনি
কেপলারের পরিকল্পনায় বিশ্বজগৎ
প্রমাণ করলেন পৃথিবীসহ সব গ্রহগুলো উপবৃত্তাকারে ঘুরছে। ফলে গ্রহগুলো বিভিন্ন সময়ে সূর্যের থেকে বিভিন্ন দূরত্বে থাকে। গ্রহগুলো যতই সূর্যের কাছাকাছি হয়, ততই তাদের গতিবেগ বাড়ে। কেপলারের এই মতামত সূর্যকেন্দ্রিক বিশ্বতত্ত্বকে পরিবর্তিকালে সর্বজনগ্রাহ্য করায় প্রবল ভূমিকা নিয়েছিল।

 অ্যারিস্টার্কাসের গ্রন্থ, কোপারনিকালের গ্রন্থ, ব্রুনোর প্রচেষ্টা ও কেপলারের গাণিতিক সূত্র, দীর্ঘ সময়ের পরিক্রমায়ও অতি সামান্য সংখ্যক জ্যোতির্বিজ্ঞানীর সূর্যকেন্দ্রিক বিশ্বতত্ত্বে বিশ্বাস করতে সমর্থ হয়েছিলেন। তার অন্যতম প্রধান কারণ ছিল, তখন শুধুমাত্র দৃষ্টির উপর নির্ভর করে গ্রহ-নক্ষত্রদের পর্যবেক্ষণ করতে হতো। আর এই কাজটা ছিল অতি মাত্রায় কষ্টসাধ্য।

 এলেন গ্যালিলিও (খ্রিস্টাব্দ ১৫৬৪-১৬৪২)। যাঁকে বলতে পারি আধুনিক