এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১১৬
অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]
ভারতীয় মতে রাশির আকৃতি
জ্যোতিষীরা তাঁদের কল্পনাকে আরো প্রসারিত করে বিভিন্ন রাশির জাতকের মধ্যে রাশির কাল্পনিক আকৃতির দোষ-গুণ আরোপ করে বসলেন।
নক্ষত্র
জ্যোতিষীদের ধারণায় রাশির বারো ভাগে রয়েছে ২৭টি প্রধান নক্ষত্র। এই নক্ষত্রগুলোও পৃথিবী এবং জীবজগতের ভাগ্য নিয়ন্ত্রণ করে। এই ২৭টি নক্ষত্র