বুধের দশা ভোগকাল ১৭ বছর।
শনির দশা ভোগকাল ১০ বছর।
বৃহস্পতির দশা ভোগকাল ১৯ বছর।
রাহুর দশা ভোগকাল ১২ বছর।
শুক্রের দশা ভোগকাল ২১ বছর।
জাতক কীসের দশা দিয়ে জীবন শুরু করবে, তা নির্ভর করে কোন্ নক্ষত্রের জাতক, তার উপর।
১। কৃত্তিকা, রোহিণী ও মৃগশিরা নক্ষত্রের জাতকের প্রথম শুরু হবে রবির দশা মধ্যে।
২। আর্দ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা নক্ষত্রের জাতকের প্রথম শুরু হবে চন্দ্রের দশা।
৩। মঘা, পূর্বফাল্গুনী, উত্তরফাল্গুনী নক্ষত্রের জাতকের প্রথম শুরু হবে মঙ্গলের দশা।
৪। হস্তা, চিত্রা, স্বাতী, বিশাখা নক্ষত্রের জাতকের প্রথম শুরু হবে বুধের দশা।
৫। অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা নক্ষত্রের জাতকের প্রথম শুরু হবে বুধের দশা।
৬। পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা নক্ষত্রের জাতকের প্রথম শুরু হবে বৃহস্পতির দশা।
৭। ধনিষ্ঠা, শতভিষা, পূর্বভাদ্রপদ নক্ষত্রের জাতকের প্রথম শুরু হবে রাহুর দশা।
৮। উত্তরভাদ্রপাদ, রেবতী, অশ্বিনী, ভরণী নক্ষত্রের জাতকের প্রথম শুরু হবে শুক্রের দশা।
বিংশোত্তরী মতে বিভিন্ন দশার ভোগকাল
জ্যোতিষীরা জন্ম নক্ষত্রের সংখ্যার সঙ্গে ১৬ যোগ করে ৯ দিয়ে ভাগ করলে যে অংশ অবশিষ্ট থাকে, সেই অংকই জন্মকালে কোন গ্রহের দশা শুরু হবে তা সূচিত করে।
১ অবশিষ্ট থাকলে প্রথমে শুরু হবে রবির দশা।
২ অবশিষ্ট থাকলে প্রথমে শুরু হবে চন্দ্রের দশা।
৩ অবশিষ্ট থাকলে প্রথমে শুরু হবে মঙ্গলের দশা।
৪ অবশিষ্ট থাকলে প্রথমে শুরু হবে রাহুর দশা।
৫ অবশিষ্ট থাকলে প্রথমে শুরু হবে বৃহস্পতির দশা।
৬ অবশিষ্ট থাকলে প্রথমে শুরু হবে শনির দশা।
৭ অবশিষ্ট থাকলে প্রথমে শুরু হবে বুধের দশা।
৮ অবশিষ্ট থাকলে প্রথমে শুরু হবে কেতুর দশা।